১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার

এটিএম আজহারের খালাস নিয়ে যা বললেন আবু সাদিক

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায় থেকে সম্পূর্ণ খালাস পেয়েছেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে কারাবন্দি থাকা এই নেতার মুক্তির মাধ্যমে এক বিতর্কিত অধ্যায়ের অবসান ঘটল।

বিগত সরকারের আমলে, কথিত ‘যুদ্ধাপরাধ’ এর অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্য দিয়ে সরকার পতনের পর, ধীরে ধীরে সেই সময়ের নানা বিচারিক অনিয়ম, রাজনৈতিক প্রতিহিংসার ঘটনাগুলো সামনে আসতে শুরু করে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেসব ব্যক্তি মিথ্যা মামলায় নির্যাতিত হয়েছেন, তাদের মধ্যে এটিএম আজহার অন্যতম।

বিষয়টি নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানাচ্ছেন। জুলাই আন্দোলনের অন্যতম কারিগর ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে তিনি বলেন, ‘জননেতা এটিএম আজহারুল ইসলাম নিরপরাধ প্রমাণিত হয়ে বেকসুর খালাস পেয়েছেন। প্রধান বিচারপতি এটিএম আজহার ভাইয়ের পূর্ববর্তী রায়ের বিষয়ে মন্তব্য করেন, বিচারটি ‘গ্রস মিসকারেজ অব জাস্টিস’ হয়েছে।

Gross Miscarriage of Justice” বলতে বোঝানো হয়, যখন কোনো বিচারিক প্রক্রিয়ায় গুরুতর ভুল হয়, যা বিচারপ্রার্থীর অধিকার ক্ষুণ্ন করে এবং ন্যায়বিচারের মূল উদ্দেশ্য ব্যাহত করে। যার ফলে নির্দোষ ব্যক্তি শাস্তি পায় এবং প্রকৃত অপরাধী মুক্তি পেয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল যে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য হাসিনার একটা চক্রান্ত ছিল, তা এখন পুরো জাতির কাছে স্পষ্ট। এখন সময় এসেছে, পূর্ববর্তী রায়গুলোর আইনগত রিভিউ নিশ্চিত করে শাহবাগের অবিচারের বিপরীতে ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়েই বিগত সকল বিচারিক জুলুমকে আনুষ্ঠানিকভাবে একনলেজ করার।’

 

সর্বশেষ নিউজ