জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, কয়েক মাস ধরেই নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উঠছিল—আসলে নির্বাচন হবে কি না। এ বিষয়ে নিশ্চিত হতে তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি এবং জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করেন।
ইলিয়াস জানান, গত দুদিনে আলাদাভাবে বিএনপি এবং জামায়াতের দুজন শীর্ষ নেতার সঙ্গে কথা বলে তিনি নিশ্চিত হয়েছেন, আগামী সংসদ নির্বাচন ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তার ভেরিফাইড ফেসবুকে এ তথ্য জানান সাংবাদিক ইলিয়াস।
এছাড়া তিনি বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে জেনেছেন, তাদেরকে সম্ভাব্য প্রার্থীদের তথ্য সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে একজন নির্বাচন কমিশনার তাকে জানিয়েছেন, নির্বাচন কমিশন আগের নিয়মেই ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে জামায়াতের যে কঠোর অবস্থান ছিল, সেটিও শিগগিরই সন্তোষজনক সমাধানের পথে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
সব মিলিয়ে সাংবাদিক ইলিয়াস মনে করেন, দেশ একটি উৎসবমুখর নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।

