গুলিবিদ্ধ হাদি, সেই সন্দেহভাজনদের অবস্থান জানালেন জুলকারনাইন সায়ের

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত দুজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। যদিও এখনো তাদের অবস্থান নিয়ে আনুষ্ঠানিকভাবে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এমন পরিস্থিতিতে হাদিকে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত সেই দুই সন্দেহভাজনের অবস্থান নিয়ে বার্তা দিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

আজ রোববার (১৪ ডিসেম্বর) ভোর ৪টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা এক পোস্টে তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করেন।

নিম্নে তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্য গুলি করার ঘটনার সাথে জড়িত শ‍্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় (১২ ডিসেম্বর) সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে।

ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লব। বিপ্লবের তত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অত্যন্ত পরিকল্পিত ভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরও কয়েকটি হিট টিমের একইরকম ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনা চেষ্টা রয়েছে।

এ দিকে মূল শ‍্যুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছে ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে কেবল একটি গুলি করতে সক্ষম হয়, তার পরিকল্পনা ছিল চারটি গুলি করার।

সূত্র দাবি করেছে ফয়সালের মতোই আরেক অস্ত্রধারী ক‍্যাডার চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোঃ সাজ্জাদ, যাকে গত ১৩ মে ২০২৫ রাজধানী ঢাকার গুলশান এলাকা হতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুরে ফয়সাল আহমেদ শান্ত হত্যার মামলায় গ্রেপ্তার করা হয়।

তবে ২৯ জুলাই ২০২৫ সাজ্জাদ সুপ্রিম কোর্ট হতে জামিন প্রাপ্ত হয়ে কারামুক্ত হয়েছেন।

অনতিবিলম্বে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যেসকল অস্ত্রধারী ক্যাডারদের বিভিন্ন মামলায় জামিন প্রদান করা হয়েছে, তাদের প্রত্যেকের বর্তমান অবস্থান যাচাই ও কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ নেওয়া জরুরি।

 

সর্বশেষ নিউজ