৫ মে ২০২৬, মঙ্গলবার

ইরানে মার্কিন সেনা পাঠানো ‘সময়ের অপচয়’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মুহূর্তে ইরানে মার্কিন সেনা পাঠানো ‘সময়ের অপচয়’ হবে এবং এখন তিনি এমন কোনো বিষয় নিয়ে এখনই ভাবছেন না।

সম্প্রতি এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটা সময়ের অপচয়। তারা সবকিছু হারিয়েছে। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। তারা যা হারাতে পারে তার সবকিছুই হারিয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এনবিসিতে যে মন্তব্য করেছিলেন যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি স্থল আক্রমণের জন্য প্রস্তুত, সেটিও ‘অযথা মন্তব্য’ বলে উল্লেখ করেন তিনি।

ট্রাম্প আরও বলেন যে তিনি বর্তমান ইরানি নেতৃত্ব কাঠামোকে ‘সাফ করে দিতে’ চান।

‘আমরা চাই তাদের একজন ভালো নেতা থাকুক। আমাদের কিছু লোক আছে যারা আমার মনে হয় ভালো কাজ করবে,’ বলেন তিনি। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি।

সর্বশেষ নিউজ