৭ মে ২০২৬, বৃহস্পতিবার

রফিকুল ইসলাম মাদানীর শ্বশুর হলেন ৯ বিয়ে করা সেই কাসেমী!

spot_img
spot_img

ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে এক চমকপ্রদ তথ্য সামনে এসেছে। মাদানীর দ্বিতীয় বিয়ের পর সম্পর্কে তার ‘শ্বশুর’ হয়েছেন ৯টি বিয়ে করে আলোচিত ও বিতর্কিত ব্যক্তিত্ব মুফতি মামুনুর রশিদ কাসেমী। বুধবার (৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই পারিবারিক সমীকরণের ব্যাখ্যা দিয়েছেন কাসেমী।

এর আগে রফিকুল ইসলাম মাদানী ফেসবুকে এক পোস্টে নিজের দ্বিতীয় বিয়ের খবর নিশ্চিত করে জানান, গুনাহ থেকে বাঁচতে এবং আল্লাহর ভয়ে তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে, মুফতি মামুনুর রশিদ কাসেমী নিজের ফেসবুক পোস্টে মাদানীর সাথে তার সম্পর্কের জটিল সমীকরণ তুলে ধরেন। কাসেমীর ভাষ্যমতে, তার দুলাভাই হাফেজ ইমাম উদ্দিনের চতুর্থ স্ত্রীর ছোট বোনকে বিয়ে করেছেন মাদানী। সম্পর্কে তারা ভায়রা ভাই হলেও পারিবারিক ক্রম অনুযায়ী মাদানী এখন কাসেমীর শ্বশুরের ভায়রা ভাই, যাকে তিনি ‘শ্বশুর’ হিসেবেই অভিহিত করেছেন।

উল্লেখ্য, মুফতি মামুনুর রশিদ কাসেমী এ পর্যন্ত ৯টি বিয়ে করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। ২০২৩ সালের নভেম্বর মাসে নারীদের সাথে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। বর্তমানে তার চারজন স্ত্রী রয়েছেন বলে জানা যায়।

সর্বশেষ নিউজ