১১ মে ২০২৬, সোমবার

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে: সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (১০ মে) রাজধানীর ইস্কাটন রোডের লেডিস ক্লাবে আয়োজিত ‘নৌনিরাপত্তা সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়লেও সরকারের লক্ষ্য হলো যাত্রা যেন নিরাপদ, স্বস্তিদায়ক ও দুর্ঘটনামুক্ত হয়। এজন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নৌ সেক্টরকে আরও আধুনিক ও কার্যকর করতে কর্মকর্তা-কর্মচারীদের মেধা, ধৈর্য ও নিষ্ঠার বিকল্প নেই। তাদের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, ঈদযাত্রায় যাত্রীসেবা নিশ্চিত করতে হবে এবং নৌপথে দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনা সম্ভব।

তিনি আরও নির্দেশ দেন, অনুমোদনবিহীন ও ফিটনেসবিহীন নৌযান যেন কোনোভাবেই চলাচল করতে না পারে—এ বিষয়ে নৌপুলিশকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ঈদযাত্রাকে কেন্দ্র করে সড়ক ও নৌপথে নিরাপত্তা জোরদার করা হবে যাতে সাধারণ মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারে।

সর্বশেষ নিউজ