১১ মে ২০২৬, সোমবার

আমি কোনো রাজনৈতিক দলে যুক্ত নই : উম্মে কুলসুম

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর উম্মে কুলসুম পপি জানিয়েছেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত করে দেখানোর চেষ্টার সমালোচনাও করেছেন তিনি।

রোববার (১০ মে) নিজের ফেসবুক পোস্টে পপি লেখেন, “আমি একটি বিষয় পরিষ্কারভাবে বলতে চাই— আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। তবে অনেক দিন ধরেই লক্ষ্য করছি, কিছু মানুষ আমাকে ইচ্ছাকৃতভাবে ‘জামায়াত’ ট্যাগ দেওয়ার চেষ্টা করছেন।”

তিনি প্রশ্ন তুলে বলেন, “কেন শুধু এই একটিই ট্যাগ? বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি বা অন্য কোনো দলের ট্যাগ কেন নয়?”

পপি আরও বলেন, তার পর্দা করা, ভদ্রভাবে চলাফেরা করা কিংবা নিজের মূল্যবোধ মেনে চলাকেই অনেকে ভুলভাবে রাজনৈতিক পরিচয়ের সঙ্গে মিলিয়ে দেখছেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “বাংলাদেশে কেউ পর্দা করলেই কি তাকে কোনো নির্দিষ্ট দলের মানুষ ভেবে নিতে হবে?”

তিনি জানান, ভালো কাজের প্রশংসা এবং অন্যায়ের সমালোচনা তিনি সবসময় করবেন— ব্যক্তি বা দল যেই হোক না কেন।

নিজেকে একজন সচেতন নাগরিক উল্লেখ করে পপি বলেন, “নিজের বিবেককে কখনো বন্দি করে রাখতে চাই না।”

পোস্টের শেষে সবার জন্য দোয়া করে তিনি আল্লাহর কাছে সত্য বোঝার এবং মানুষকে সম্মান করার তৌফিক কামনা করেন।

সর্বশেষ নিউজ