১১ মে ২০২৬, সোমবার

সাংবাদিক শাকিল ও ফারজানা রুপার একাধিক মামলায় জামিন

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার একাধিক মামলায় জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। মোট ১৩টি জামিন আবেদনের মধ্যে ১১টি মামলায় তাদের জামিন দেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ পৃথক শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত ফারজানা রুপাকে ৬টি মামলায় এবং শাকিল আহমেদকে ৫টি মামলায় জামিন দেন। পাশাপাশি একটি মামলায় জামিন বিষয়ে রুল জারি করা হয়েছে।

আইনজীবীরা জানিয়েছেন, সব মামলায় জামিন না হওয়ায় এই মুহূর্তে তাদের কারামুক্তির সুযোগ তৈরি হয়নি।

উল্লেখ্য, শাকিল আহমেদ বার্তাপ্রধান এবং ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে একাত্তর টেলিভিশন-এ কর্মরত ছিলেন।

২০২৪ সালে রাজনৈতিক পরিবর্তনের পর ৮ আগস্ট তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় টেলিভিশন কর্তৃপক্ষ। পরবর্তীতে ২১ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশগমনের সময় তাদের আটক করে পুলিশ।

সর্বশেষ নিউজ