গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করার লক্ষ্যে জরুরি উন্নয়নমূলক কাজের জন্য রাজধানীতে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ বুধবার। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এক জরুরি বার্তায় জানিয়েছে, আজ ১৩ মে ২০২৬ তারিখ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর নির্দিষ্ট কিছু ফিডারের আওতায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
বিদ্যুৎ থাকবে না যে-সব এলাকায় :
ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারের আওতাধীন এলাকাগুলোতে এই সাময়িক বিদ্যুৎ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো :
হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ী (আংশিক), দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী এলাকা, নোমানিয়া মাদ্রাসা এলাকা, ইকবাল নগর, গোলামবাজার মহিলা মাদ্রাসা এলাকা।
কেন এই লোডশেডিং
কর্তৃপক্ষ জানিয়েছে, হাবিবনগর ফিডারটিতে বর্তমানে ধারণক্ষমতার চেয়ে বেশি লোড (পিক লোড প্রায় ৪ মেগাওয়াট) পড়ছে। এতে করে প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। গ্রাহকদের দীর্ঘমেয়াদী সুবিধা দিতে এবং সিস্টেম লস কমাতে নতুন ফিডার নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। এই কাজের জন্যই আজ রাজধানীতে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
উন্নত গ্রাহক সেবা ও সিস্টেম লস হ্রাস
পল্লী বিদ্যুৎ সমিতির মতে, বর্তমানে বিদ্যুৎ ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পুরনো ফিডার দিয়ে স্থিতিশীল সরবরাহ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। নতুন ফিডার চালু হলে ভবিষ্যতে বিদ্যুৎ বিভ্রাট অনেক কমে যাবে। যদিও আজ রাজধানীতে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না, তবে কাজ শেষ হওয়ার পর গ্রাহকরা অনেক বেশি মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা উপভোগ করতে পারবেন।
গ্রাহকদের প্রতি বিশেষ নির্দেশনা
বিদ্যুৎ বিভ্রাটের সময় ফ্রিজ, এসি বা স্পর্শকাতর ইলেকট্রনিক যন্ত্রপাতি মেইন সুইচ থেকে বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিকেল ৪টার মধ্যে কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। এই সাময়িক অসুবিধার জন্য ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

