সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ কার্যবর্ষের নির্বাচন শুরু হয়েছে। বুধবার (১৩ মে) শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বৃহস্পতিবার (১৪ মে) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত থাকবে বিরতি।
এবারের নির্বাচনে কিউআর কোডযুক্ত ব্যালট, ভোটার ভেরিফিকেশন ব্যবস্থা এবং ডিজিটাল ভোট গণনার মতো প্রযুক্তিনির্ভর ব্যবস্থা রাখা হয়েছে। তবে প্রার্থীদের সরব প্রচারণা থাকলেও সাধারণ আইনজীবীদের মধ্যে আগ্রহ তুলনামূলক কম দেখা গেছে।
নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে তিনটি প্যানেল—বিএনপি সমর্থিত নীল প্যানেল, জামায়াত সমর্থিত সবুজ প্যানেল এবং এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেল। উচ্চ আদালতের ইতিহাসে এবারই প্রথম আওয়ামী লীগ সমর্থিত কোনো প্যানেল ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
১৪ সদস্যের কার্যনির্বাহী কমিটির জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রয়েছে সভাপতি, সহসভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, সহসম্পাদক ও সদস্য পদ।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেলের সভাপতি পদপ্রার্থী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, বলেন, আইনজীবীদের সঙ্গে সবসময় ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। জয়ের ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে জামায়াত সমর্থিত সবুজ প্যানেলের সম্পাদক পদপ্রার্থী এ কে এম রেজাউল করিম খন্দকার, দাবি করেন, সুষ্ঠু ভোট হলে তাদের পুরো প্যানেল বিজয়ী হবে।
এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেলের সম্পাদক পদপ্রার্থী আজমল হোসেন বাচ্চু বলেন, অতীতের বিভিন্ন নির্বাচন নিয়ে প্রশ্ন থাকায় ভোটারদের মধ্যে কিছুটা সংশয় রয়েছে। তিনি ভোটের স্বচ্ছতা নিশ্চিতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার বিষয়টি আরও বেশি প্রচারের আহ্বান জানান।
এর আগে গত সোমবার নির্বাচনসংক্রান্ত কমিটির আহ্বায়ক বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরীর এর সভাপতিত্বে প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়

