স্বর্ণের আজকের বাজারদর, ভরি কত?

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

আমদানি নির্ভর হওয়ায় বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম প্রায় প্রতিনিয়তই ওঠানামা করছে। সবশেষ গত ৭ মে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই দামেই আজ বৃহস্পতিবার (১৪ মে) দেশের বাজারে বিক্রি হচ্ছে স্বর্ণ।

বাজুসের সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে গুনতে হবে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ২১৩ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ দফা দাম বেড়েছে এবং ২৮ দফা কমানো হয়েছে।

সর্বশেষ নিউজ