বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে; ২৮ মে ঈদুল আজহা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল মঙ্গলবার (১৯ মে) থেকে দেশজুড়ে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী, আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র জিলহজ মাসের ১০ তারিখে সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা বা কোরবানি ঈদ উদযাপিত হবে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দেশের আকাশে চাঁদ দেখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। দেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে কমিটি এই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে।

উল্লেখ্য, গতকাল রবিবার চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ সোমবার থেকেই জিলহজ মাস শুরু হয়েছে। সেই হিসেবে আগামী ২৬ মে সেখানে পবিত্র আরাফাত দিবস এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। এর আগে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন মুসলিমপ্রধান দেশও আগামী ২৭ মে বুধবার পবিত্র কোরবানি ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে বরাবরের মতোই ঈদ উদযাপিত হতে যাচ্ছে।

সর্বশেষ নিউজ