গরুর হাটেও টোকেনের নামে চাঁদাবাজি করা হয়েছে। যা নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপ দেখা যায়নি।
শনিবার (৩০ মে) বিকেলে রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ঢাকা মহানগর উত্তরের আমির বলেন, পশুর বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের ঘোষণার সাথে বাস্তবের মিল নেই। ফলে এই অব্যবস্থাপনার কারণে রোগব্যাধি ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। সড়কে মৃত্যুর ঘটনা উল্লেখ্য করে সরকারের সমালোচনা করে বলেন, জুলাইকে অস্বীকার করা মানে ফ্যাসিবাদকে মেনে নেওয়া। এটা যারা করবে তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সংবাদ সম্মেলনে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, কোরবানির পশুর বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের ঘোষণার সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই। অনেক এলাকায় এখনও বর্জ্য পড়ে থাকায় জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে এবং রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সেলিম উদ্দিন আরও বলেন, পশুর হাটগুলোতে টোকেনের নামে চাঁদাবাজি হয়েছে। কিন্তু এসব অনিয়ম প্রতিরোধে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান।

