ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানালো হাঙর ‘রিতিনহা’

ক্রীড়া টেবিল
spot_img
spot_img

দীর্ঘ ২৪ বছরের হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে এবারের বিশ্বকাপ মিশনে নামছে ব্রাজিল। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচেই সাম্বা বয়দের প্রতিপক্ষ মরক্কো। সেই হাইভোল্টেজ ম্যাচের ভাগ্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। আর এবার সেই ম্যাচের জয়ী দল নিয়ে ভবিষ্যদ্বাণী করে সাড়া ফেলে দিয়েছে ‘রিতিনহা’ নামের এক হাঙর।

রিও ডি জেনেইরোর ‘অ্যাকোয়ারিও অ্যাকোয়ারিয়াম’-এ বুধবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিপুল সংখ্যক দর্শকের সামনে ব্রাজিলের জয়ে হাঙর রিতিনহার এই ভবিষ্যদ্বাণী সেলেসাও ভক্তদের মনে বাড়তি উদ্দীপনা জুগিয়েছে। আয়োজকরা ব্রাজিলের প্রতীক এবং মরক্কোর প্রতীক রিতিনহার সামনে রাখলে, কিছুক্ষণ ঘুরে রিতিনহা ব্রাজিলের প্রতীকটিকেই বেছে নেয়। যা থেকে স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে—উদ্বোধনী ম্যাচে মরক্কোকে হারিয়ে শুভ সূচনা করবে ব্রাজিল।

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে কার্লো আনচেলোত্তির শিষ্যরা এখন নিবিড় অনুশীলনে ব্যস্ত। নিউ ইয়র্ক রেড বুলসের ট্রেনিং সেন্টারে ঘাম ঝরানোর পাশাপাশি মিশরের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে তাদের।

আগামী ১৩ই জুন ‘গ্রুপ সি’ থেকে নিজেদের প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ব্রাজিল। তাদের গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। দীর্ঘ দুই যুগের শিরোপা খরা কাটাতে এবারের ব্রাজিল দল কতটা প্রস্তুত, তা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্বের কোটি কোটি ভক্ত।

সর্বশেষ নিউজ