আলীবাবা অনলাইনে বাংলাদেশের পণ্য বাড়ানোর আহ্বান চিটাগাং চেম্বারের

চট্টগ্রাম কার্যালয়
spot_img
spot_img

বিশ্বখ্যাত ই-কমার্স প্ল্যাটফর্ম আলীবাবা ডট কম-এর অনলাইন মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় পণ্য আরও বেশি পরিমাণে যুক্ত করার আহ্বান জানিয়েছে চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) । ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বাণিজ্য সম্প্রসারণ, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার বন্ডেড ওয়্যারহাউস ও ফ্রি-ট্রেড জোন করার যে উদ্যোগ নিয়েছে, সেই প্রেক্ষাপটে এই আহ্বান জানানো হয়।

একই সাথে চট্টগ্রামের আনোয়ারায় বাস্তবায়নাধীন চায়না বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল এবং সরকার নির্ধারিত ফ্রি-ট্রেড জোনে রপ্তানি নির্ভর পণ্য উৎপাদন ও ইনটেক সার্ভিস স্টেশন স্থাপনের জন্য আলীবাবা কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

 

শনিবার (২০ জুন) চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চিটাগাং চেম্বার নেতৃবৃন্দের সাথে চায়না ভিত্তিক এই ই-কমার্স প্রতিষ্ঠানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশে আলীবাবার ব্যবসা সম্প্রসারণ, ই-কমার্স এবং এআই (অও) ট্রেনিং সংক্রান্ত সব ধরণের উদ্যোগে চেম্বারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

 

জবাবে আলীবাবার পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের বিশাল বাজারকে বিবেচনায় নিয়ে তারা এখানে ব্যবসা সম্প্রসারণের কাজ করছেন। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের এগ্রো ও সীফুডের বিশ্বব্যাপী চাহিদা থাকায় তৈরি পোশাকের বাইরে পণ্য বৈচিত্র্যকরণ এবং স্থানীয় এসএমই উদ্যোক্তাদের এই প্ল্যাটফর্মে যুক্ত করতে তারা আগ্রহী ব্যবসায়ীদের প্রশিক্ষণ ও তথ্য সহায়তার জন্য ইতিমধ্যে চট্টগ্রামে আলীবাবার একটি সেন্টার উদ্বোধন করা হয়েছে বলেও প্রতিনিধিদলটি নিশ্চিত করে।

 

গুরুত্বপূর্ণ এই দ্বিপাক্ষিক বৈঠকে চিটাগাং চেম্বারের পক্ষে উপস্থিত ছিলেন চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক, প্রাক্তন সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, বর্তমান সিনিয়র সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন চৌধুরী এবং সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন। আলীবাবা ডট কম-এর প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পাকিস্তান ও বাংলাদেশের জেনারেল ম্যানেজার গাওয়া সামার, সিনিয়র স্পেশালিস্ট ও বাংলাদেশ চ্যানেল ম্যানেজার ওয়াং কিলিং ভানিয়া, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ঝাং সুহাই ব্রাইস, সার্ভিস ও অ্যাকাউন্ট ম্যানেজার ট্যাং হংজিয়া টিনা এবং বাংলাদেশের চ্যানেল ম্যানেজার সোনোবার মাইরা।

 

এছাড়া বাংলাদেশস্থ ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়জুল আলম, নির্বাহী পরিচালক শান শাহেদ ও কনসালট্যান্ট সাজিদ বিন সোলায়মানও বৈঠকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ নিউজ