বিজিএমইএ’র ৪৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)

গতকাল শনিবার ঢাকায় উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান।

সভায় বিজিএমইএ এর বর্তমান পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও পরিচালকবৃন্দ, সাবেক সভাপতিবৃন্দ, প্রাক্তন প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতিবৃন্দ এবং পরিচালকবৃন্দ, জয়নুল আবেদীন ফারুক এমপি, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও সদস্যগণ এবং সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান তার বক্তব্যে পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, গত ১ বছরে তার পর্ষদ কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি আরো বলেন- বর্তমান শিল্প ও ব্যবসাবান্ধব সরকার শিল্পকে অগ্রাধিকার দিয়ে বন্ড ও শুল্ক কর কাঠামোর স্থিতিশীলতা, নগদ সহায়তায় কর হ্রাস, শুল্ক ও ভ্যাট ব্যবস্থার আধুনিকায়ন, সবুজ শিল্পের জন্য বিশেষ ঘোষণা সহ বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন, যা আমাদেরকে আশাবাদী করে তুলেছে।

সভায় নেতৃবৃন্দ ও উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমান। তিনি ভবিষ্যতে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনাময়ী এ’তৈরি পোশাক শিল্পকে বৈশ্বিকভাবে আরো প্রতিযোগিতা সক্ষম ও দীর্ঘস্থায়ী করতে ঐক্যবদ্ধ লক্ষ্য, জবাবদিহীতা ও অবিচল অঙ্গীকারে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

বিজিএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান সংগঠনের ২০২৪-২০২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন ও ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।
সভায় শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার অঙ্গীকার করা হয়।

(প্রেস বিজ্ঞপ্তি)

 

সর্বশেষ নিউজ