প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোম সফরকালে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে দলের কতিপয় বিশৃঙ্খলাকারী নেত্রীর সামনে অসৌজন্যমূলক আচরন এবং দেশে জামায়াত-বিএনপির অরাজকতা সৃষ্টির প্রতিবাদে ইতালির ভারেজ প্রভেন্সি আওয়ামী লীগ এক প্রতিবাদ সভার আয়োজন করে।
রবিবার গালারাতের একটি রেস্টুরেন্টে নুর মোহাম্মদ মালেকের সভাপতিত্বে এবং রেজাউল করিমের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তারা শেখ হাসিনার মনোনীত ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে ইতালি আওয়ামী লীগকে আরো শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। রোমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনায় যে বা যারা এ ধরনের অসৌজন্যমূলক আচরণ করেছে তাদের ধিক্কার জানান এবং দল থেকে তাদের আজীবন বহিষ্কারের জন্য দাবী জানান। এছাড়াও দেশে বিদেশে বিএনপির দেশ বিরোধী প্রচার, দেশে আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি, জনগনের দুর্ভোগ সৃষ্টির তীব্র প্রতিবাদ জানান।
এ সময় টেলিকন্ফারেন্সে যুক্ত ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
ইতালি আওয়ামী লীগের সাধার সম্পাদক আলমগীর হোসেনে তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ইতালি আওয়ামী লীগের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন তিনি তা যথাযতভাবে পালন এবং ইতালির প্রত্যেকটা প্রভেন্সি কমিটিকে শক্তিশালী করতে কাজ করবেন।
এ সময় আরো বক্তব্য রাখেন, মোশারফ হোসেন নজরুল,জসিম মাস্টার, মোস্তফা কামাল লিংকন, খাদিজা আক্তার, সাইফুল ইসলাম ইরান, নুরুল আফসার বাবুল, শুভ্র ফকির, রেজাউল করিম জীবন প্রমুখ।
(এইদিনএইসময়/০১আগস্ট/এলএ)

