আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে এ বছর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে । আজ বুধবার সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিয়ে কথা রয়েছে।
গতকাল মঙ্গলবার রেলভবনে ‘ঈদ উপলক্ষ্যে ট্রেন পরিচালনা’ সংক্রান্ত সভায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির এই সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বৈঠকের সূত্র জানিয়েছে,সিদ্ধান্ত অনুয়ায়ী আগামী ৭ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ওই দিন দেওয়া হবে ১৭ এপ্রিলের টিকিট। অগ্রিম টিকিট বিক্রি চলবে পাঁচ দিন পর্যন্ত।
অন্যদিকে আগামী ১৫ এপ্রিল থেকে ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে। বাড়তি চাপ সামলাতে ব্যবস্থা থাকবে ১০ জোড়া স্পেশাল ট্রেন। সঙ্গে শিডিউল বিপর্যয় ঠেকাতে রেলবহরে যুক্ত হবে ১০টি বাড়তি ইঞ্জিন।
এসব নিয়ে আজ বুধবার বিস্তারিত জানানো হবে। এই উপলক্ষ্যে দুপুর ১২টায় রেলভবনে সংবাদ সম্মেলন করার কথা রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের।
(এইদিন এইসময়/২২মার্চ/তানিয়া)

