৪ মে ২০২৬, সোমবার

দেবিদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলনে জোড়া খু/নের আসামি ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

Moshfiqur Rahman
spot_img
spot_img

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলনে স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রাজ্জাক রুবেল ও ছাত্রদল নেতা সাব্বির আহম্মেদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান মোকবল হোসেন মুকুলকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার গুনাইঘর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোকবল হোসেন মুকুল ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং একই গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে দেবিদ্বারে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত অবস্থায় এক মাস পর মৃত্যুর কোলে ঢলে পড়েন ছাত্রদল নেতা সাব্বির আহম্মেদ।

আলোচিত এই দুই হত্যা মামলাতেই ইউপি চেয়ারম্যান মোকবল হোসেন মুকুলকে এজাহারভুক্ত আসামি করা হয়।

সর্বশেষ নিউজ