কক্সবাজারের লবণাক্ত জমিতে ধান চাষে নতুন সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

কক্সবাজারের উপকূলীয় এলাকায় লবণাক্ত জমিতে ধান চাষে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। একসময় লবণ উৎপাদনের পর বছরের বড় সময় যেসব জমি অনাবাদি পড়ে থাকত, সেখানে এখন লবণসহিষ্ণু বিভিন্ন জাতের ধান আবাদ করছেন কৃষকেরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি খরিফ-২ মৌসুমে কক্সবাজারে ৩ হাজার ৬০৭ হেক্টর লবণাক্ত জমিতে আবাদ হয়েছে। আগের মৌসুমের তুলনায় এর পরিমাণ কিছুটা বেড়েছে।

জেলায় মোট প্রায় ৩০ হাজার ৬৮০ হেক্টর লবণাক্ত জমি রয়েছে। এর একটি অংশ ধীরে ধীরে ধান চাষের আওতায় আসছে।

কৃষকেরা ব্রি ধান-৩৩, ব্রি ধান-৪৯, ব্রি ধান-৭৫, বিনা-৭, বিন্নি ও পাইজামসহ বিভিন্ন জাতের ধান চাষ করছেন। এর মধ্যে কয়েকটি জাত তুলনামূলক কম সময়ে পরিপক্ব হওয়ায় লবণ উৎপাদনের মৌসুম শুরু হওয়ার আগেই ফসল ঘরে তোলা সম্ভব হচ্ছে।

২০২৫-২৬ অর্থবছরে রবি, খরিফ-১ ও খরিফ-২ মিলিয়ে ৫ হাজার ৮৯১ হেক্টর লবণাক্ত জমিতে আবাদ হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততার প্রভাব মোকাবিলায় লবণসহিষ্ণু ফসল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কৃষকেরা জানিয়েছেন, সহজ শর্তে বীজ, সার এবং কৃষি সহায়তা পাওয়া গেলে আরও বেশি জমিতে ধান চাষ সম্ভব হবে।

সর্বশেষ নিউজ