মৌলভীবাজারে বিএনপি নেতা শামীমকে অব্যাহতি

আব্দুল বাছিত বাচ্চু, মৌলভীবাজার প্রতিনিধি
spot_img
spot_img

মৌলভীবাজার সদর উপজেলার ১২ নম্বর গিয়াসনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর মো. শামীমকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সদস্যপদ স্থগিত করা হয়েছে। তাঁর স্থলে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলাদ হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান মজুমদার ও সাধারণ সম্পাদক মারুফ আহমদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সাংগঠনিক শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মীর মো. শামীমকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর উপজেলা বিএনপির সদস্যপদ স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, গিয়াসনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলাদ হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তির অনুলিপি মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্যসচিব আব্দুর রহিম রিপনের কাছে পাঠানো হয়েছে।

সর্বশেষ নিউজ