আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার: প্রতি কেজি ধানের দাম ৩৫, চাল ৪৯ টাকা

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ৮ লাখ টন ধান ও চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কেনা হবে। এছাড়া প্রতি কেজি ৪৯ টাকা দরে ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।রোববার (৮ নভেম্বর ২০২৬) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের এই তথ্য জানান।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১৪ নভেম্বর থেকে মাঠপর্যায় থেকে আমন ধান সংগ্রহ শুরু হবে। আর চাল সংগ্রহ অভিযান শুরু হবে ১ ডিসেম্বর থেকে। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই ধান ও চাল সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ নিউজ