যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস: মধ্যবর্তী নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি মুসলিম নারীর জয়

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়েছেন হিজাব পরিহিত পাঁচ মুসলিম নারী। দেশটির রাজনৈতিক ইতিহাসে এটিই প্রথম ঘটনা, যেখানে একসঙ্গে রেকর্ড সংখ্যক প্রকাশ্যে মুসলিম পরিচয় বহনকারী নারী সিনেট ও প্রতিনিধি পরিষদে (কংগ্রেস) জয়ী হলেন।

রোববার (৮ নভেম্বর ২০২৬) যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষকদের বরাতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প প্রশাসনের মেয়াদকালে দেশজুড়ে ক্রমবর্ধমান মুসলিমবিরোধী বিদ্বেষ ও ডেমোক্র্যাটিক পার্টির নানা রাজনৈতিক সমীকরণের প্রেক্ষাপটে এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। জয়ী পাঁচ নারীই প্রগতিশীল ধারার ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত।

ইতিহাস গড়া জয়ী পাঁচ হিজাবি রাজনীতিক: ১. ইলহান ওমর (মিনেসোটা): সোমালিয়ায় জন্মগ্রহণকারী ইলহান ওমর পঞ্চমবারের মতো মার্কিন কংগ্রেস সদস্য (প্রতিনিধি পরিষদ) হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। ট্রাম্প ও রিপাবলিকানদের তরফ থেকে ক্রমাগত আক্রমণ, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা এবং সম্প্রতি কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা কর্তৃক বাড়িতে তল্লাশির মুখোমুখি হওয়া সত্ত্বেও তিনি পূর্বের তুলনায় বেশি ব্যবধানে জয় পান। ২. রুয়া রোমান (জর্জিয়া): ফিলিস্তিনি বংশোদ্ভূত রুয়া রোমান জর্জিয়ার প্রথম হিজাবি প্রতিনিধি থেকে এবার অঙ্গরাজ্যের সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন। ৩. আবের কাওয়াস (নিউইয়র্ক): ফিলিস্তিনি বংশোদ্ভূত আবের কাওয়াস নিউইয়র্ক থেকে অঙ্গরাজ্য সিনেটর নির্বাচিত হয়েছেন। ৯/১১ পরবর্তী সময়ে অনথিভুক্ত অভিবাসী বাবাকে দেশে ফেরত পাঠানোর ট্র্যাজিক অভিজ্ঞতা নিয়ে তিনি মানবাধিকার ও অভিবাসন নিয়ে কাজ করছেন। ৪. নাবিলা সৈয়দ (ইলিনয়): ২৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত নাবিলা সৈয়দ ইলিনয় থেকে ৫৭ শতাংশ ভোট পেয়ে অঙ্গরাজ্য সিনেটর নির্বাচিত হয়েছেন। তিনি স্বাস্থ্যসেবা ও বৈষম্যহীন জীবনযাত্রার প্রতিশ্রুতি দিয়ে জনপ্রিয় হন। ৫. মেরিয়াম খান (কানেকটিকাট): পাকিস্তানে জন্ম নেওয়া মেরিয়াম খান রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে হারিয়ে কানেকটিকাটের অঙ্গরাজ্য সিনেটর নির্বাচিত হয়েছেন।

মুসলিম জনসংযোগ পরিষদের (পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিল) নীতিবিষয়ক ভাইস প্রেসিডেন্ট হারিস তারিন এ জয় প্রসঙ্গে বলেন, ‘নির্বাচনে মুসলিম নারীদের এই বিশাল জয় প্রমাণ করেছে যে—ইসলামবিদ্বেষ ছড়িয়ে বা ভোটারদের প্রভাবিত করার রাজনৈতিক অপকৌশল এখন আর যুক্তরাষ্ট্রে সফল হচ্ছে না।’

সর্বশেষ নিউজ