হাতিরঝিলের পানি টকটকে লাল! কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর হাতিরঝিলের পানির রং হঠাৎ করেই অস্বাভাবিকভাবে টকটকে লাল ধারণ করেছে।

বিশেষ করে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) সংলগ্ন ওয়াটারবোট স্টেশন এবং এর বিপরীত দিকের মগবাজার অংশের আশেপাশের পানিতে রঙের এই বড় পরিবর্তন স্পষ্ট লক্ষ্য করা গেছে। স্বাভাবিক পানির রং বদলে গিয়ে এমন লালচে হওয়া এবং সেই সঙ্গে পানি থেকে তীব্র দুর্গন্ধ ছড়ানোর ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে চরম বিস্ময় ও উদ্বেগ তৈরি হয়েছে।

হাতিরঝিলের দায়িত্বে থাকা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সাব্বির বিন তাহের জানান, দুর্গন্ধ দূর করতে নিয়মিত ব্লিচিং পাউডারসহ কিছু বিশেষ রাসায়নিক প্রয়োগ করা হয়। তবে পানির রং হুট করে লালচে হয়ে যাওয়ার সঠিক কারণ তারা এখনও নিশ্চিত নন। পরিস্থিতি পর্যালোচনা ও আসল কারণ অনুসন্ধানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রসায়ন বিভাগের অধ্যাপকদের সহায়তা চেয়েছে রাজউক। বৃহস্পতিবার বুয়েটের একটি বিশেষজ্ঞ দল সরেজমিনে এসে পানির নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে গেছে। নমুনা পরীক্ষার পর পানির এই পরিবর্তনের প্রকৃত কারণ এবং পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সর্বশেষ নিউজ