পুলিশের ৭৮ পরিদর্শকের সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ পুলিশের ৭৮ জন পরিদর্শককে (নিরস্ত্র) বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই পদোন্নতির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়ে তাঁদের চাকরি পুলিশ সদর দপ্তরে ন্যস্ত করা হয়েছে। পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তাকে অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নিকট যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ নিউজ