ডেঙ্গুতে মৃত্যু সাড়ে ৪ শত পার, ২৪ ঘণ্টায় আরো ৭ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫২ জনে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে এক হাজার ৫৯৬ জন রোগী ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন মৃতদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে তিনজন ও খুলনা বিভাগে একজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট এক লাখ ৪৪ হাজার ৩৭১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৩৮ হাজার ৮০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫ হাজার ৮৩৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বাধিক ৫৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হন; এছাড়া চট্টগ্রামে ২৯৫, খুলনায় ২২১, বরিশালে ২১৩, রাজশাহীতে ১৪৮, ময়মনসিংহে ৮৩, রংপুরে ৬৭ এবং সিলেট বিভাগে ১৯ জন ভর্তি হয়েছেন।

সর্বশেষ নিউজ