যেসব স্টেশনে যাত্রাবিরতি করবে পাবনার নতুন ট্রেন

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

আগামী ১৯ নভেম্বর থেকে পাবনা-ঢাকা রুটে প্রথমবারের মতো চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে নতুন একজোড়া আন্তঃনগর ট্রেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। আগামী ১৯ নভেম্বর পাবনা রেলওয়ে স্টেশনে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম নতুন এই রেলপরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ছেড়ে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। বিপরীতমুখী ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনা পৌঁছাবে। ট্রেন দুটি যাতায়াতের সময় উভয় পথেই— দাশুরিয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর এবং ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে। বর্তমান সরকারের সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতির অংশ হিসেবেই পাবনাবাসীর জন্য নতুন এই রেল আন্তঃসংযোগ যুক্ত করা হচ্ছে।

সর্বশেষ নিউজ