পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার দাবি শ্রমিক প্রতিনিধির

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা করার লিখিত প্রস্তাব জমা দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সরকারের গঠিত বোর্ডের কাছে এই প্রস্তাব তুলে ধরেন।

বৈঠক সূত্র জানায়, বেলা ১১টায় জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। সভায় শ্রমিক প্রতিনিধিরা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রেখে ৩২ হাজার টাকা সর্বনিম্ন মজুরির সুপারিশ করেন।

এর আগে গত ৪ নভেম্বর অনুষ্ঠিত প্রথম সভায় শ্রমিক ও মালিকপক্ষ ঐক্যমত্য পোষণ করে যে আগামী ১ ডিসেম্বর থেকেই নতুন মজুরি কাঠামো কার্যকর করা হবে। সুপারিশমালা অনুমোদিত হলে ২০২৭ সালের জানুয়ারি মাস থেকেই নতুন রেটে বেতন পাবেন পোশাকশ্রমিকরা।

বর্তমানে দেশে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি রয়েছে ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের ডিসেম্বরে নির্ধারণ করা হয়েছিল। সরকারের গঠিত ৬ সদস্যের এই বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।

সর্বশেষ নিউজ