গত ৪৭ দিনে ৩৭৬টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে ২৪১টি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, গত ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ২৪১টি যানবাহন ভাঙচুর করা হয়েছে। একই সময়ে ৩৭৬টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ডের পরদিন থেকে বিরতি দিয়ে সারাদেশে বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি। অবরোধ, হরতাল ও বিক্ষোভের মতো কর্মসূচি এখনো চলমান রয়েছে। এর মধ্যেই সারাদেশে একাধিক যানবাহনে আগুন ও ভাঙচুরের খবর পাওয়া যায়। এছাড়া ট্রেনেও অগ্নি-সংযোগের ঘটনা ঘটে।

