৬ মে ২০২৬, বুধবার

র‍্যাবে আয়নাঘর ছিল, গুম-খুনসহ সব অভিযোগের তদন্ত হচ্ছে: ডিজি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আয়নাঘর ছিল বলে স্বীকার করেছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান। সেইসঙ্গে র‍্যাবের বিরুদ্ধে গুম-খুনসহ যত অভিযোগ আছে, তার সবগুলোর তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষেই বিচার হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আয়নাঘরের কথা স্বীকার করেন র‍্যাব ডিজি।

গত কয়েকদিন ধরে র‍্যাবের বিরুদ্ধে গুম-খুনের অভিযোগের পাশাপাশি আয়নাঘর প্রসঙ্গে আলোচনা হচ্ছে। এ ব্যাপারে র‍্যাবের বক্তব্য কী? জানতে চাইলে তিনি বলেন, র‍্যাবে আয়নাঘর ছিল, আছে। সেটা সেভাবেই রাখা হয়েছে। গুম, খুন কমিশন নির্দেশ দিয়েছে আয়নাঘরসহ যে যা অবস্থায় আছে সেভাবেই রাখার জন্য। আমরা

সর্বশেষ নিউজ