আসন্ন বর্ষা মৌসুমে নির্বিঘ্নে কাজ করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আড়াই হাজার পরিচ্ছন্নতাকর্মীর মাঝে রেইনকোটসহ ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৪ মে) সকালে রাজধানীর গুলশান নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মীদের হাতে এসব সামগ্রী তুলে দেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।

এ সময় তিনি নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি বিশেষ নজর রাখা হচ্ছে। যারা সবচেয়ে বেশি পরিশ্রম করছেন, ভবিষ্যতে তাদের আরও সম্মাননা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রতিকূল আবহাওয়ায় পরিচ্ছন্নতাকর্মীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করতে পারেন, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডিএনসিসি প্রশাসক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here