ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক ফলাফলে রাজ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে থাকলেও এক ভিডিও বার্তায় কড়া হুঙ্কার দিয়েছেন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, তারা বাঘের বাচ্চার মতো লড়াই করবেন।
ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে বিজেপি প্রথমবারের মতো বাংলায় ক্ষমতায় আসার দিকে এগোচ্ছে। তারা প্রথমে নিজেদের ফলাফল দেখাবে… এটা বিজেপির পরিকল্পনা। কিন্তু আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করব।’
সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় রাজ্যটিতে ভোট গণনা শুরু হয়। সংবাদমাধ্যম এনডিটিভির দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক ফলাফলে বিজেপি ১৯০টি আসনে এবং তৃণমূল কংগ্রেস ৯৯টি আসনে এগিয়ে রয়েছে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন সংখ্যা ২৯৪টি। রাজ্যটিতে সরকার গঠনের জন্য যেকোনো দলকে কমপক্ষে ১৪৮টি আসনে জয়লাভ করতে হবে।

