বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সোনার বাংলা সাহিত্য পরিষদ আয়োজিত ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার ২০২৫’ পাচ্ছেন দেশের ১০ জন বিশিষ্ট কবি ও লেখক। গত শুক্রবার (১ মে) এসবিএসপির সভাপতি আহমেদ সৈয়দ শাহনুর মনোনীত এই লেখকদের নাম ঘোষণা করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাহিত্যচর্চায় বিশেষ অবদান রাখার জন্য এ বছর তিনটি বিভাগে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
পুরস্কারপ্রাপ্তরা হলেন:
কবিতা: মতিন বৈরাগী, দুখু বাঙাল, মজিদ মাহমুদ এবং ড. হাফিজ রহমান।
কথাসাহিত্য: সমীর আহমেদ, রেজুয়ান আহম্মেদ, এ কে এম সুলতান মাহামুদ, শাহানাজ ইয়াসমিন এবং নুসরাত সুলতানা।
শিশুসাহিত্য: হাসনাত আমজাদ।
সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) জানিয়েছে, শিগগিরই একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মনোনীত এই কবি-লেখকদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।
উল্লেখ্য, বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের জন্য এসবিএসপি গত ৯ বছর ধরে প্রতি বছর অনুষ্ঠানের মধ্য দিয়ে কবি ও লেখকদের এই সম্মাননা প্রদান করে আসছে।

