৬ মে ২০২৬, বুধবার

ভয়মুক্ত বাংলা’র কারিগরকে দেবতা রূপে পূজোর প্রস্তুতি বিজেপির

spot_img
spot_img

রাজনৈতিক পালাবদলের আবহে এবার অভিনব উদ্যোগ হাওড়ায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেবতা রূপে পুজো করতে আস্ত একটি মন্দির গড়ার ঘোষণা দিলেন হাওড়া জেলার বিজেপি কর্মীরা।

মধ্য হাওড়ার বিজেপি কর্মীদের দাবি, অমিত শাহের একটি বিশেষ মূর্তি তৈরি করে সেখানে নিত্য পূজোর আয়োজন করা হবে।

জানা গিয়েছে, হাওড়া বিধানসভা কেন্দ্রের রামোজি হাজরা লেন এলাকার একটি পার্কে এই মন্দিরটি তৈরি হবে। মঙ্গলবার ঘটা করে যজ্ঞের মাধ্যমে সেই মন্দিরের শিলান্যাস সম্পন্ন করেছেন স্থানীয় বিজেপি কর্মীরা।

স্থানীয় সূত্রে খবর, মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের একটি শিশু পার্ক দীর্ঘদিন ধরে স্থানীয় এক তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের দখলে ছিল। পার্কটির নামকরণ করা হয়েছিল তাঁর মায়ের নামে। অভিযোগ, সেই পার্কে স্থানীয় শিশুদের প্রবেশে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তবে রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওই পার্কের দখল নেন বিজেপি কর্মীরা। এরপরই পার্কটি সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পাশাপাশি এর পাশেই নতুন দলীয় কার্যালয়ের হাওড়ায় অমিত শাহের মন্দির উদ্বোধন করা হয়। সাধারণ মানুষকে ‘ভয়মুক্ত স্বাধীনতা’ উপহার দেওয়ার কৃতিত্ব হিসেবেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে এই মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের বিজেপির কনভেনার শিবশঙ্কর সাধুখাঁ বলেন, “সাবেক তৃণমূল কাউন্সিলর শ্যামল মিত্র পার্কটি দখল করে রেখেছিলেন। সাধারণ মানুষ বা ছোটদের সেখানে প্রবেশের কোনো অধিকার ছিল না। আজ থেকে পার্কটি সবার জন্য খুলে দেওয়া হলো।” তিনি আরও জানান, “ভয়মুক্ত স্বাধীন বাংলা তৈরির কারিগর হলেন অমিত শাহ। তাই তাঁর সম্মানার্থেই এই মন্দির নির্মাণ করা হচ্ছে। মন্দিরে অমিত শাহের পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিও স্থাপন করা হবে।”

সর্বশেষ নিউজ