৭ মে ২০২৬, বৃহস্পতিবার

রাশিয়ায় মানবপাচার: বাংলাদেশি কোম্পানিকে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

এইদিন এইসময় ডেস্ক
spot_img
spot_img

রাশিয়ায় মানবপাচারের অভিযোগে ঢাকার বনানীভিত্তিক ট্রাভেল কোম্পানি ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড’-এর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য সরকার। গত মঙ্গলবার (৫ মে) যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় (ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাজ্য সরকারের বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানবপাচার–সংক্রান্ত নিষেধাজ্ঞা বিধিমালা ২০২৫–এর আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি নাগরিকদের রাশিয়ায় পাঠাতো। সেখানে পৌঁছানোর পর তাদের জোরপূর্বক ইউক্রেন যুদ্ধের সম্মুখসারিতে পাঠাতে বাধ্য করা হতো। এই নিষেধাজ্ঞার আওতায় প্রতিষ্ঠানটির সম্পদ জব্দের পদক্ষেপ নেওয়া হয়েছে। মোট ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকায় ৫ নম্বরে রয়েছে এই বাংলাদেশি কোম্পানির নাম।

সর্বশেষ নিউজ