সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

দুর্নীতি ও সন্ত্রাস দমনে রাজনৈতিক পরিচয়ের বদলে ব্যক্তি হিসেবে মূল্যায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকার এমন একটি পুলিশ বাহিনী গড়ে তুলতে চায়, যা হবে সত্যিকার অর্থে জনবান্ধব ও মানবিক।

সোমবার (১১ মে) জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “পুলিশ প্রশাসন হলো সরকারের আয়না। জনগণ সরকারকে কীভাবে মূল্যায়ন করবে, তার অনেকটাই নির্ভর করে পুলিশের আচরণ ও ভূমিকার ওপর।”

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী আন্তরিক ও যথাযথভাবে দায়িত্ব পালন করলে সমৃদ্ধ, স্বনির্ভর ও নিরাপদ বাংলাদেশ গঠনের পথ আরও এগিয়ে যাবে।

পুলিশ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, বাহিনীর সদস্যদের বহুমুখী দক্ষ হতে হবে এবং যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। পাশাপাশি পেশাদারিত্বের সঙ্গে কোনো ধরনের আপস না করার আহ্বানও জানান তিনি।

সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, “জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার।”

তিনি জানান, সততা, মেধা ও দক্ষতাই হবে পুলিশ বাহিনীতে নিয়োগ, বদলি ও পদোন্নতির মূল ভিত্তি। একইসঙ্গে জনগণের সঙ্গে আচরণে মানবিকতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সর্বশেষ নিউজ