মিশরের ‘লর্ড’ ও ‘কুইন’ ব্র্যান্ডের রেজর বাজারে আনলো এপিসিএল

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

পুরুষ ও নারীদের ব্যক্তিগত পরিচর্যায় বিশ্বমানের সেবা নিশ্চিত করতে মিশরের বিখ্যাত ‘লর্ড’ ও ‘কুইন’ ব্র্যান্ডের টুইন-ব্লেড ডিসপোজেবল রেজর বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে প্রাণ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অ্যাডভান্সড পার্সোনাল কেয়ার লিমিটেড (এপিসিএল)।

রোববার (৮ নভেম্বর ২০২৬) সকালে রাজধানীর বাড্ডায় প্রাণ সেন্টারে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে পণ্য দুটির আনুষ্ঠানিক উন্মোচন করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা। এ দুটি পণ্যের বাজারজাতকরণের মাধ্যমে পার্সোনাল কেয়ার রেজরের বাজারে নতুন করে যাত্রা শুরু করলো এপিসিএল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা বলেন, ‘ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে আন্তর্জাতিক মানের পণ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। দেশে ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা বাড়ার পাশাপাশি সাশ্রয়ী ও ভালো মানের পণ্যের চাহিদাও বাড়ছে। প্রচলিত সিঙ্গেল-ব্লেড রেজরের বিকল্প হিসেবে আমরা মাত্র ৪০ টাকা মূল্যে এই টুইন-ব্লেড রেজরগুলো বাজারে এনেছি।’

পুরুষদের জন্য ‘লর্ড’ এবং নারীদের জন্য ‘কুইন’ নামে বাজারে আসা এ রেজরগুলোতে রয়েছে দুটি করে ব্লেড, ফিক্সড হেড ও নন-স্লিপ হ্যান্ডেল। প্রতিটির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। পণ্য দুটি সারাদেশে বেস্ট বাই, ডেইলি শপিংসহ সব ধরনের খুচরা দোকানে পাওয়া যাবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাণ গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মো. আলী হাসান এবং এপিসিএলের হেড অব মার্কেটিং নয়ন রায়সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ নিউজ