হাসিনার পাসপোর্টের আবেদনের বিষয়ে মন্তব্য এড়ালেন পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন পররাষ্ট্র সচিব এ অবস্থান ব্যক্ত করেন। মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন তুরস্ক সফর ও বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রীর পাসপোর্টের আবেদনের সত্যতা জানতে চাওয়া হলে পররাষ্ট্র সচিব বলেন, ‘আজকে মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের কপ-৩১ সম্মেলনে যোগদান নিয়ে কথা বলছি। এই বিষয়ে (হাসিনার পাসপোর্ট) আমার কোনো বক্তব্য নেই।’

উল্লেখ্য, সম্প্রতি রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আগামী ডিসেম্বরে দেশে ফেরার লক্ষ্য রেখে যুক্তরাজ্যভিত্তিক একটি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন পাঠিয়েছেন শেখ হাসিনা। ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়ার পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে উঠে এসেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, আবেদনটির সাথে শেখ হাসিনার নিজস্ব স্বাক্ষর ও কোনো সম্মতিপত্র না থাকায় বিষয়টি নিয়ে আইনি ও কূটনৈতিক পর্যালোচনা চলছে।

সর্বশেষ নিউজ