যুক্তরাষ্ট্রে পতনের ধারায় বাংলাদেশের পোশাক রপ্তানি

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

চলতি ২০২৬ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৫৭ শতাংশ কমেছে।

তবে একই সময়ে যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাক আমদানি ৬ দশমিক ১৪ শতাংশ হ্রাস পাওয়ায় সামগ্রিক বাজারের পতন হারের তুলনায় বাংলাদেশের রপ্তানি কমেছে কম হারে।

যুক্তরাষ্ট্রের বস্ত্র ও পোশাকবিষয়ক দপ্তরের (ওটেক্সা) সর্বশেষ পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়। ওটেক্সার তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র মোট ৬১৪ কোটি ডলারের পোশাক আমদানি করেছে, যা গত বছরের একই সময়ে ছিল ৬৪২ কোটি ডলার। বাজারটিতে চীনের পোশাক আমদানি ২৩ দশমিক ০৮ শতাংশ এবং ভারতের ২৫ দশমিক ১৯ শতাংশ কমলেও প্রতিযোগী দেশ ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাকের বাজার হিস্যা ১০ দশমিক ৯৯ শতাংশ থেকে সামান্য কমে ১০ দশমিক ৮৩ শতাংশে দাঁড়িয়েছে। সেই সঙ্গে গড়ে পণ্যের ইউনিট মূল্য কমেছে ০ দশমিক ৯৫ শতাংশ, যা বর্তমানে বিশ্ব গড় মূল্যের চেয়ে ৩ দশমিক ৫ শতাংশ কম। বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে আগস্টের প্রবৃদ্ধির পর সেপ্টেম্বরে রপ্তানি ফের কমায় ওঠানামার চিত্র দেখা গেলেও চীন-ভারতের তৈরি শূন্যতায় নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে। তবে এজন্য উচ্চমূল্যের পোশাক তৈরি, বৈচিত্র্য আনয়ন এবং গড় মূল্য বৃদ্ধির ওপর জোর দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

সর্বশেষ নিউজ