রাজধানীর মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।
স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলার পর থেকেই জড়িতদের শনাক্তে অভিযান চালাচ্ছিল পুলিশ। এরই ধারাবাহিকতায় বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালিয়ে ভবনের বিভিন্ন অংশ ভাঙচুর এবং মূল্যবান যন্ত্রপাতি ও মালামাল লুটের অভিযোগ ওঠে। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করে।
পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে আর কারা জড়িত ছিল এবং ঘটনার পেছনে কারা ভূমিকা রেখেছে, তা শনাক্তে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

