আইসিসির মাতৃত্বকালীন নীতির প্রশংসায় দীপিকা

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

নারী ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন মাতৃত্বকালীন নির্দেশিকার মন খুলে প্রশংসা করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই উদ্যোগটিকে খেলাধুলার জগতে নারীদের জন্য একটি ‘যুগান্তকারী ও ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।
বর্তমানে দীপিকা ও রণবীর সিং তাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন। মা হতে যাওয়া এই অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে আইসিসির নতুন এই নীতিমালার একটি খবর শেয়ার করে এর গুরুত্ব তুলে ধরেন। ২০২৬ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন আইসিসি মূলত মা হওয়ার পর নারী ক্রিকেটারদের খেলায় ফেরার প্রক্রিয়া সহজ করতে এই আনুষ্ঠানিক নিয়ম চালু করেছে।

আইসিসি জানিয়েছে, সন্তান জন্মদানের পর একজন নারী ক্রিকেটার যেন সহজেই আবার মাঠে ফিরতে পারেন, সে জন্য এই নিয়ম তৈরি করা হয়েছে।

এই নতুন নীতিমালার মূল বিষয়গুলো হলো চিকিৎসা ও মানসিক সেবা, ব্যক্তিগত পুনর্বাসন পরিকল্পনা, শিশু পরিচর্যা ও যাতায়াত সহায়তা, চুক্তির নিশ্চয়তা। ক্রিকেট কর্মকর্তারা বলছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—কোনো নারী ক্রীড়াবিদকে যেন মা হওয়া এবং নিজের ক্যারিয়ারের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে বাধ্য হতে না হয়।
কাজের জায়গা নারীবান্ধব ও সুস্থ রাখা নিয়ে দীপিকা পাড়ুকোন সব সময়ই সোচ্চার। এর আগেও তিনি বিভিন্ন পেশায় নিয়োজিত নারীদের মানসিক স্বাস্থ্য, আট ঘণ্টার সুনির্দিষ্ট কর্মঘণ্টা ও পারিবারিক সহায়তার মতো বিষয়গুলো নিয়ে কথা বলেছেন।
এবার খেলাধুলার জগতেও নারীদের অধিকার নিশ্চিত হওয়ায় তিনি এই উদ্যোগকে স্বাগত জানালেন।
আইসিসি মেডিকক্যাল অ্যাডভাইজরি কমিটির তৈরি করা এই কাঠামোটি ক্রিকেটের ইতিহাসে প্রথম এমন কোনো উদ্যোগ। এটি মোট ছয়টি ধাপে কাজ করবে, যা একজন খেলোয়াড়কে সুস্থ হয়ে ধীরে ধীরে মূল প্রতিযোগিতায় ফিরতে সাহায্য করবে। আইসিসি চায় মাঠের ভেতরে ও বাইরে উভয় জায়গাতেই যেন নারী খেলোয়াড়রা সমান সুযোগ পান।
সূত্র : গালফ নিউজ

সর্বশেষ নিউজ