রাতে ঘুম আসে না? অনিদ্রা দূর করতে আজই ত্যাগ করুন এই ৪টি অভ্যাস

spot_img
spot_img

বর্তমান সময়ে অনিদ্রা বা ঘুমের সমস্যা অনেকের জীবনেরই একটি স্বাভাবিক অংশ হয়ে দাঁড়িয়েছে। রাত জেগে স্মার্টফোনের স্ক্রিনে সময় কাটানো, ওয়েব সিরিজ দেখা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকা—আমাদের ঘুমের স্বাভাবিক ছন্দে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, ঘুম কোনো বিলাসিতা নয়, বরং শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাময় ব্যবস্থা। পর্যাপ্ত গভীর ঘুমের অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, হরমোনের ভারসাম্য নষ্ট হয় এবং মানসিক প্রশান্তি বিঘ্নিত হয়। ওষুধের ওপর নির্ভরশীল না হয়ে কিছু জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমেই ফিরতে পারে প্রশান্তিময় ঘুম।

গভীর ঘুমের জন্য যা করণীয়:

  • ক্যাফেইন বর্জন: চা, কফি বা চকোলেটে থাকা ক্যাফিন ঘুমের হরমোন ‘মেলাটোনিন’ তৈরিতে বাধা দেয়। তাই সন্ধ্যার পর ক্লান্তি লাগলেও এসব পানীয় এড়িয়ে চলুন।

  • ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরত্ব: ঘুমের আগে ওয়াইফাই রাউটার বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি থেকে দূরে থাকা ভালো। এগুলোর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড শরীরের সার্কাডিয়ান রিদম বা প্রাকৃতিক ছন্দ নষ্ট করতে পারে।

  • নৈশ রুটিন তৈরি: ঘুমোতে যাওয়ার আগে মস্তিষ্ককে শান্ত করার জন্য একটি রুটিন মেনে চলুন। হালকা স্ট্রেচিং, কুসুম গরম জলে স্নান কিংবা বই পড়ার অভ্যাস স্নায়ুতন্ত্রকে শিথিল করে দ্রুত ঘুম আসতে সাহায্য করে।

  • নির্দিষ্ট সময়সূচি মেনে চলা: প্রতিদিন একই সময়ে ঘুমানো এবং ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। এতে দেহের অভ্যন্তরীণ ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক নিজের ছন্দে চলতে পারে, ফলে সহজে ও গভীর ঘুম আসে।

মনে রাখবেন, শরীর নিজেকে মেরামত করার জন্য ৬ থেকে ৭ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুমের প্রয়োজন। আজকের এই ছোট ছোট পরিবর্তনের অভ্যাসগুলোই আপনাকে দীর্ঘমেয়াদে সুস্থ রাখতে সাহায্য করবে।

সর্বশেষ নিউজ